জাহিদ, মৌসুমী ও মোশাররফের ‘প্রজাপতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট পর্দার পরিচালক মুহম্মদ মোস্তফা কামাল এবার চলচ্চিত্র নির্মাণ করছেন। নাম প্রজাপতি। পরিচালক সূত্রে জানা গেছে, এরই মধ্যে ছবির অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হয়েছে। তাঁরা হলেন মৌসুমী, জাহিদ হাসান ও মোশাররফ করিম। জানা গেছে, ছবিটি তৈরি হবে ডিজিটাল কারিগরি প্রযুক্তিতে। পরে তা ৩৫ মিলিমিটারে রূপান্তর করে প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হবে। প্রজাপতি চলচ্চিত্রের গল্প তৈরি হয়েছে স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ নিয়ে। সংসারের শুরুটা তাঁদের ভালোই ছিল। কিন্তু তৃতীয় এক পক্ষ এসে উপস্থিত হওয়ার পর থেকেই শুরু হয় নানা ঝামেলা। পরিচালক জানান, ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম ও মৌসুমী এবং তৃতীয় পক্ষ চরিত্রে জাহিদ হাসান। ছবিতে গান থাকছে আটটি। দুটি গানে কণ্ঠ দেবেন হাবিব ও হূদয় খান। ফেব্রুয়ারি মাসের শেষদিকে ছবির শুটিং শুরু হবে।