জাহিদ এবার সাদমান ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি নাটকে এর আগে দর্শকনন্দিত মাস্তান চরিত্রটি ছিল ‘বাকের ভাই’। হুমায়ূন আহমেদের কোথাও কেউ নেই ধারাবাহিকের এই চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়েছিলেন আসাদুজ্জামান নূর। এবার টিভি পর্দায় এ ধরনের একটি চরিত্রে দেখা যাবে জাহিদ হাসানকে। পর্দায় তিনি ‘সাদমান ভাই’। অসীম সেনগুপ্ত পরিচালিত ধারাবাহিক এই নাটকটির নামও সাদমান ভাই। সাদমান ভাই এলাকার একজন মাস্তান। তাঁকে সবাই ভয় পায়, সমীহ করে চলে। মনে মনে তিনি একজনকে ভালোবাসেন। তাঁকে ঘিরেই নাটকের ঘটনা এগিয়ে যায়। সাদমান ভাই প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘নাটকের গল্পটি শুনেছি। শিগগিরই কাজটা শুরু করতে যাচ্ছি। আশা করছি, একটা নতুন ধরনের নাটক দর্শকদের উপহার দিতে পারব।’জানা গেছে, এ নাটকে আরও অভিনয় করছেন নাদিয়া, সাবেরী আলম, কে এস ফিরোজ, ওয়াহিদা মল্লিক জলি, ফারুক আহমেদ, সোহেল খান প্রমুখ। সাদমান ভাই ধারাবাহিকটি দেখানো হবে এটিএন বাংলায়।