জাহিদের নাটকে মৌ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচালক জাহিদ হাসানের নাটকে অভিনয় করলেন সাদিয়া ইসলাম মৌ। গত মঙ্গলবার শ্রীমঙ্গলে জাহিদ হাসান তাঁর নতুন নাটকের শুটিং করলেন। নাটকের নাম সেই চোখ। লিখেছেন আলী ইমরান। ত্রিভুজ প্রেমের এ নাটকে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম। জাহিদ জানান, এর আগে মৌ তাঁর কোনো নাটকে অভিনয় করেননি। এবারই প্রথম। নাটকটিতে জাহিদ নিজেও অভিনয় করছেন। শ্রীমঙ্গলের একটি চা-বাগান। ওই বাগানের মালিক আজাদ আবুল কালাম। তাঁর স্ত্রী মৌ। বাগানে চায়ের পাতায় হঠাৎ রোগ ধরা পড়ে। বিদেশ থেকে একজন বিশেষজ্ঞ আনা হয়। সবাই ভেবেছিলেন, বিশেষজ্ঞ যিনি আসছেন, তিনি বিদেশি কেউ হবেন। কিন্তু যিনি আসেন (জাহিদ হাসান), তিনি বাংলাদেশি। তাঁর একটি চোখ পাথরের বলে তিনি সব সময় কালো চশমা পরে থাকেন। ঘটনার একপর্যায়ে মুখোমুখি হন জাহিদ ও মৌ। বেরিয়ে আসে অন্য কাহিনি। জাহিদ জানান, এবার ঈদে নাটকটি কোনো চ্যানেলে দেখানো হবে।