জায়েদ-পিয়ার 'মনের রাজা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতি ছবির পর আরেকটি ছবিতে জুটি বাঁধছেন জায়েদ খান ও পিয়া বিপাশা। ছবির নাম মনের রাজা। এরই মধ্যে এই ছবিতে অভিনয়ের জন্য দুজনই চুক্তিবদ্ধ হয়েছেন। পিয়া বিপাশা বলেন, ‘গত সোমবার সন্ধ্যায় ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। রাজনীতি-তে জায়েদ খানের সঙ্গে কাজ করছি। সহশিল্পী হিসেবে তিনি খুবই ভালো।’
জায়েদ খান বলেন, ‘পিয়া বিপাশার সঙ্গে আগে আমার অল্প কিছু কাজ হয়েছে। তিনি প্রতিশ্রুতিশীল। এভাবে নিজেকে ধরে রাখতে পারলে তিনি চলচ্চিত্রে ভালো একটা জায়গা করে নিতে পারবেন বলে আমার বিশ্বাস।’
গ্রামীণ পটভূমিতে তৈরি হয়েছে ছবির গল্প, এমনটাই জানালেন ছবির পরিচালক রকিবুল আলম। ২১ আগস্ট ছবির শুটিং শুরু হবে বলে জানান তিনি।