জি টিভিতে আসছে ‘জাঁবাজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চমক দেখাতে দর্শকদের জন্য এক রিয়েলিটি শোর আয়োজন করেছে জি টিভি কর্তৃপক্ষ। সাহসিকতাপূর্ণ কাজকারবার ও উত্তেজনায় ভরপুর এ অনুষ্ঠানে উপস্থাপক হচ্ছেন বলিউডের অ্যাকশন হিরো সানি দেওল। ‘জাঁবাজ’ নামের এই রিয়েলিটি শোর মাধ্যমে ছোটপর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় এই তারকা। ইতিমধ্যে কয়েকটি পর্বের কাজ ক্যামেরাবন্দী করা হয়ে গেছে। কিন্তু বাদ সাধল চ্যানেল কর্তৃপক্ষ। এখন তারা বলছে, সাধারণ ক্যামেরায় নয়, শুরু থেকে এইচডি ক্যামেরায় চিত্রায়ণ করতে হবে। কর্তৃপক্ষের এ কথায় গোটা ইউনিটের লোক ত্যক্ত-বিরক্ত। এ জন্য অনুষ্ঠানটি প্রচারের দিনক্ষণও পিছিয়ে দেওয়া হয়েছে। ওয়েবসাইট।