জি টিভিতে বাংলাদেশের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১ জানুয়ারি থেকে জি টিভিতে বাংলা অনুষ্ঠান দেখানো হবে। প্রতিদিন বাংলাদেশ সময় রাত নয়টা ৫০ মিনিটে দেখানো হবে বাংলাদেশের খবর, আর রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত থাকছে এ দেশের অনুষ্ঠান। এরই মধ্যে জি টিভি বাংলাদেশে তাদের বিজ্ঞাপন, বিপণন ও ইভেন্ট-ব্যবস্থাপনা প্রতিনিধি ল্যামবার্ডসের মাধ্যমে অনুষ্ঠান সংগ্রহের কাজ শুরু করেছে।ল্যামবার্ডসের ভাইস প্রেসিডেন্ট সাঈদ আহমেদ শামস জানান, আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে জি টিভি ও জি বাংলায় একই সময় শুরু হবে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬ এবং মীরাক্কেল হাসির রাজ্য ও সা রে গা মা পা লিটল চ্যাম্পস। প্রতিযোগিতাভিত্তিক এ তিনটি অনুষ্ঠানেই থাকবে বাংলাদেশের উল্লেখযোগ্য অংশগ্রহণ। এ ছাড়া জানুয়ারি মাসের প্রথম দিন থেকে থাকবে নাটক ও গানের অনুষ্ঠান।শামস আরও জানান, মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬ এবং মীরাক্কেল হাসির রাজ্য ও সা রে গা মা পা লিটল চ্যাম্পস প্রতিযোগিতার বাংলাদেশ অংশের বাছাইপর্ব শুরু হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ৭ ও ৮ জানুয়ারি চট্টগ্রাম, ৯ ও ১০ জানুয়ারি ঢাকা এবং ১১ ও ১২ জানুয়ারি বগুড়ায় এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। পাশাপাশি এক ঘণ্টার নাটক, ধারাবাহিক নাটক ও গানসহ বিভিন্ন অনুষ্ঠানের ব্যাপারে নির্মাতাদের সঙ্গে আলোচনা হচ্ছে।