জি বাংলার সিরিয়ালে শাওনের গান ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় প্রতি সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় প্রচারিত হচ্ছে সিরিয়াল কেয়া পাতার নৌকো। সিরিয়ালটির বিজ্ঞাপনচিত্রে শাওনের না মানুষী বনে অ্যালবামে গাওয়া ‘লীলাবালি লীলাবালি’ গানটি ব্যবহার করা হয়েছে। শাওনের অভিযোগ, গানটি ব্যবহারের জন্য তাঁর সঙ্গে কোনো আলোচনা কিংবা অনুমতি নেয়নি চ্যানেলটির কর্তৃপক্ষ। তাই জি বাংলাকে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।শাওন বলেন, ‘আমার গাওয়া গান ব্যবহার হচ্ছে অথচ আমি কিছুই জানি না! জি বাংলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই আচরণে বেশ অবাক হয়েছি।’