জিনের বাদশাহ সরফরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাত আটটা ১৫ মিনিটে দেখানো হবে নাটক জিনের বাদশাহ সরফরাজ। এটি লিখেছেন মুহম্মদ জাফর ইকবাল ও পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। এতে অভিনয় করেছেন আহমেদ রুবেল, ফারহানা মিঠু, জাহাঙ্গীর খান, ইশা, অংকন, আনিকা, স্বচ্ছ, রানা, অন্ত আজাদ প্রমুখ। মিতু, জনি আর রীপার সঙ্গে হঠাৎ পরিচয় হলো জিনের বাদশাহ সরফরাজের। জিনের বাদশাকে একটা ছোট্ট প্রদীপের মধ্যে বন্দী করে রেখেছে ভয়ংকর সন্ত্রাসী কোরবান আর তার দুই সহযোগী বদি ও ফক্কু। ইচ্ছে হলেই তারা জিনের বাদশাকে প্রদীপের ভেতর থেকে ডেকে আনে আর তাদের ইচ্ছেমতো কাজ করতে হুকুম দেয়। মিতু, জনি আর রীপা জিনের বাদশাহকে মুক্ত করে দেওয়ার প্ররিকল্পনা করে। কিন্তু ভয়ংকর সন্ত্রাসীর সঙ্গে তারা সফল হতে পারবে?