জিন্নাহর পাশে নাটুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত মুক্তিযোদ্ধা ও নাট্যজন নাজমুল হক জিন্নাহর চিকিৎসার সাহায্যার্থে নাটকের প্রদর্শনী করবে নাটুকে। আজকের নাটক ঠাকুর ঘরে কে রে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় এই প্রদর্শনী হবে। মার্ক ক্যামোলতির ডোন্ট ড্রেস ফর ডিনার অবলম্বনে নাটকটির অনুবাদ করেছেন ও নির্দেশনা দিয়েছেন আল নোমান। তিনি জানান, এই প্রদর্শনীর পাশাপাশি আজ নাটুকের প্রাতষ্ঠাবার্ষিকীও উদ্যাপন করা হবে। তবে তেমন কোনো আয়োজন থাকবে না। কারণ, এই প্রদর্শনী থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ দেওয়া হবে কুষ্টিয়ার নাট্যদল নূপুর কুষ্টিয়ার সদস্য জিন্নাহকে।