জিপিএ-৫ পাওয়া কৃতীদের খবর মাছরাঙা টিভিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে এখন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। ইউসিবির সহযোগিতায় এ সংবর্ধনার আয়োজন করেছে প্রথম আলো। প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আর প্রতিদিনের অনুষ্ঠানের সচিত্র খবর দেখা যাবে মাছরাঙা টিভিতে, সন্ধ্যা ছয়টায় দেশের সংবাদে।