জিম ও জেনির ছাড়াছাড়ি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ যেন ভাঙনের খেলা শুরু হয়েছে হলিউড তারকাদের সংসারে। কদিন আগে কেট উইন্সলেট ও স্যান্ড্রা বুলকের ঘর ভেঙেছে। এবার ভাঙছে জিম ক্যারি (৪৮) ও জেনি ম্যাকার্থি (৩৭) দম্পতির সংসার। তবে অস্কারজয়ী ওই দুই অভিনেত্রীর মতো বাজে অবস্থা হয়নি এ তারকা দম্পতির। ভদ্রভাবে একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। সামাজিক সম্পর্কের নেটওয়ার্ক টুইটারে গত মঙ্গলবার দুজনই পৃথক দুটি বার্তা লিখেছেন। সে সূত্র ধরেই জানা যায়, পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন তাঁরা। টুইটারের ওই বার্তায় দুজন দুজনার মঙ্গল কামনা করেছেন। ওয়েবসাইট।