জিমন্যাস্ট হতেন সালমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের সালমা হায়েক হয়তো পরিচিতি পেতেন বড় জিমন্যাস্ট হিসেবে! একটা সময় চেয়েছিলেন অলিম্পিকে নাম লেখাতে! কিন্তু তা আর হতে দেননি তাঁর বাবা। মেক্সিকান এই তারকা বললেন, ‘অলিম্পিক দলে নেওয়ার ব্যাপারে আমাকে সাধা হয়েছিল। তখন আমার বয়স আট কিংবা নয়। বাবা নিষেধ করলেন। কারণ, তার জন্য নাকি আমাকে একটা বোর্ডিং স্কুলে ভর্তি হতে হবে। প্রতিদিন অনুশীলন করতে হবে আট ঘণ্টার মতো। তবে নিশ্চিত, তা আমার কাছে স্বর্গের মতোই লাগত।’ ছেলেবেলায় আফসোস থাকলেও এখন অবশ্য নিজের অবস্থান নিয়ে কোনো দুঃখ নেই সালমার। বললেন, ‘কারণ, আমি এখন অভিনেত্রী!’ স্ক্রিন।