জিয়ার সুইসাইড নোট বানোয়াট?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া খানের আত্মহত্যার পর তাঁর ঘর থেকে উদ্ধার করা যে সুইসাইড নোট নিয়ে এত তোলপাড়, সেটা আদৌ জিয়ার লেখা, নাকি বানোয়াট—এ নিয়ে দেখা দিয়েছে সংশয়! নাম প্রকাশে অনিচ্ছুক মুম্বাইয়ের জুহু পুলিশ স্টেশনের একজন কর্মকর্তা বলেছেন, ‘জিয়ার বাসা থেকে উদ্ধার করা চিঠির সঙ্গে আপনি যদি সুরজের বাড়িতে পাওয়া চিঠিগুলো মিলিয়ে দেখেন, বুঝতে পারবেন কোনো একটা সমস্যা আছে। ফরেনসিক প্রতিবেদন আসার আগ পর্যন্ত জোর দিয়ে কিছু বলা ঠিক হবে না।’
সুইসাইড নোটটি ভুয়া, নাকি সুরজের বাসায় পাওয়া প্রেমপত্রগুলো—সেটির মীমাংসা করতে জিয়ার হাতের অন্যান্য লেখা খতিয়ে দেখবে পুলিশ। টিওআই।