জিরো আওয়ারে বিপিএলের শুভেচ্ছা টিকিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আজ রাতে হোটেল দ্য ওয়েস্টিনে রাউডি ইভেন্টস আয়োজন করেছে রাতব্যাপী নানা অনুষ্ঠানের। এ আয়োজনে রাত ১২টায় জিরো আওয়ারে ১০০ জনকে দেওয়া হবে বিপিএলের শুভেচ্ছা টিকিট। দ্য ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে থাকছে ‘ইলেকট্রিক বল’। এ আয়োজনে থাকছে ফ্যাশন শো, জ্যাজ অ্যান্ড ব্লুজ লাইভ ও ডিজে পরিবেশনা। সুইমিংপুল রেস্টুরেন্ট দ্য স্প্ল্যাশেও থাকছে একই ধরনের আয়োজন। অনুষ্ঠান শুরু হবে রাত আটটায়, চলবে ভোর চারটা পর্যন্ত।