জিয়নকাঠির ‘তোমার আকাশ দাও কবি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষে পদার্পণ উপলক্ষে ‘জিয়নকাঠি’ কবিতায় ও গানে কবিকে স্মরণে নিতে আয়োজন করেছে ‘তোমার আকাশ দাও কবি’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হবে আজ সন্ধ্যা সাতটায়। এতে সংগীত পরিবেশন করবে ‘গীতসত্র’। কবিতা আবৃত্তি করবেন আয়োজক সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। এটির সমন্বয় করেছেন বিপ্লব বালা। এ ছাড়াও জিয়নকাঠি রবীন্দ্রনাথের রচনাভাবনা ও কাজের সামগ্রিক পরিচয়ের সন্ধানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ‘রবীন্দ্র পাঠ ও প্রয়োগ’ কর্মশালা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।