জিয়া খানের আত্মহত্যা নিয়ে মন্তব্য করলেন বিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যা বালান ও ইমরান হাশমি অভিনীত ‘ঘানচক্কর’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। সম্প্রতি ছবিটির প্রচারণার সময় সংবাদকর্মীদের সঙ্গে বলিউডের অভিনেত্রী প্রয়াত জিয়া খানের আত্মহত্যা নিয়ে কথা বলেন বিদ্যা।জিয়ার আত্মহত্যা খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা উল্লেখ করে বিদ্যা বলেন, ‘এটা খুবই দুঃখজনক। নিজের জীবনকে শেষ করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত কেউ কীভাবে নিতে পারে, তা আমি বুঝি না। জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। আমি মনে করি, জীবনে এমন কিছুই ঘটতে পারে না, যার জন্য জীবনের মায়া ত্যাগ করা যায়।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। বিদ্যা আরও বলেন, ‘আমি আশা করব, ভবিষ্যতে আর কখনোই এমন অপ্রত্যাশিত মৃত্যুর খবর শুনতে হবে না কাউকে। আমি কল্পনাও করতে পারি না, মানুষ আত্মহত্যার পথ কীভাবে বেছে নেয়! এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। আমার মনে হয় না আত্মহত্যা করার জন্য সাহসের প্রয়োজন; বরং এর উলটোই সত্য বলে মনে হয় আমার কাছে।’