জিয়ার মাকেই আদালতে নিচ্ছেন পাঞ্চোলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুর এক বছর পেরিয়ে গেল গত মাসে। তবুও সুরাহা হলো না জিয়া খানের মৃত্যু রহস্যের। জিয়া আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের। কিন্তু তাঁর শোকার্ত মা রাবিয়া খানের দাবি, আত্মহত্যা নয়, খুনই করা হয়েছে জিয়াকে। গত শুক্রবার মুম্বাইয়ের উচ্চ আদালতও সিবিআইকে নির্দেশ দিলেন মামলাটি খতিয়ে দেখার, আসলেই এটি হত্যা নাকি আত্মহত্যা।
কিন্তু আদালতের নির্দেশের ঠিক এক দিন পরই আদিত্য পাঞ্চোলি মামলা ঠুকে দিলেন রাবিয়ারই বিরুদ্ধে। আত্মহত্যায় প্ররোচনার দায়ে অভিযুক্ত সুরাজ পাঞ্চোলি আর তাঁর পরিবারকে নিয়ে টুইটারে বেশ কিছু মন্তব্য করেন রাবিয়া। এ কারণেই ১০০ কোটি রুপির ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন আদিত্য। টিওআই।