জী ব নে র টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুচিত্রার সঙ্গে মুনমুনের স্বামী ভরতদেব বর্মণ, মুনমুন ও তাঁদের দুই মেয়ে রাইমা এবং রিয়া সেন
সুচিত্রার সঙ্গে মুনমুনের স্বামী ভরতদেব বর্মণ, মুনমুন ও তাঁদের দুই মেয়ে রাইমা এবং রিয়া সেন
সাড়ে চুয়াত্তর ছবিতে উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেন
সাড়ে চুয়াত্তর ছবিতে উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেন

তাঁর অভিনীত সর্বপ্রথম মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি সুকুমার দাশগুপ্ত পরিচালিত সাত নম্বর কয়েদি। ছবিটি ১৯৫৩ সালের ৭
ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। রমা সেন এ ছবিতেই সুচিত্রা সেন নামে আবির্ভূত হন। রুপালি পর্দায় দুই অক্ষরের নাম হালকা লাগবে বলে পরিচালক নামটি বদলে দিতে বলেন। সুকুমার দাশগুপ্তের সহকারী নীতীশ রায় রমার নতুন নামকরণ করেন। তখন থেকেই তিনি সুচিত্রা সেন।
 ১৯৩১ সালের ৬ এপ্রিল সুচিত্রা সেন বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেন। তখন তিনি রমা দাশগুপ্ত নামেই পরিচিত ছিলেন। ডাকনাম ছিল কৃষ্ণা।
 রমা ছিলেন বাবা-মায়ের সাত সন্তানের মধ্যে তৃতীয়। অশোক, উমা, রমা, হেমা, লীনা, রুনা ও গৌতম—এই ছিল করুণাময় দাশগুপ্ত ও ইন্দিরা দেবীর সাত সন্তান।
 ১৯৪৭ সালে রমা দাশগুপ্তের বিয়ে হয়েছিল বালিগঞ্জ প্রেসের স্বত্বাধিকারী আদিনাথ সেনের ছেলে দিবানাথ সেনের সঙ্গে। রমা দাশগুপ্ত বিয়ের পর হলেন রমা সেন।
 এর আগে পিনাকী মুখোপাধ্যায়ের সংকেত ছবিতে অভিনয় করার জন্য তিনি স্ক্রিন টেস্ট দিয়েছিলেন এবং পিনাকীর তা পছন্দও হয়েছিল। কিন্তু তখনো রমা সেন শ্বশুর শিল্পপতি আদিনাথ সেনের কাছ থেকে চলচ্চিত্রে অভিনয় করার অনুমতি পাননি। এরপর অনুমতি পেয়ে শেষ কোথায় নামে একটি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন, কিন্তু ছবিটি মাঝপথে থেমে যায়।
 বাংলা চলচ্চিত্র জগতে সুচিত্রা-উত্তম সবচেয়ে জনপ্রিয় জুটি। ক্যারিয়ারের মাঝপথে উত্তমকুমারের ব্যস্ততা বেড়ে যাওয়ায় বারবার ছবির শুটিংয়ে সময়মতো হাজির হচ্ছিলেন না উত্তম। তখন সুচিত্রা প্রযোজকদের বলেছিলেন, সিনেমার পোস্টারে উত্তমের আগে যেন তাঁর নাম থাকে। অর্থাৎ উত্তম-সুচিত্রা নয়, পোস্টারে থাকবে সুচিত্রা-উত্তম!
 জনপ্রিয়তার শীর্ষে থাকতেই হঠাৎ করে সুচিত্রা সেন ১৯৭৮ সালে চলচ্চিত্র জগৎ থেকে সরে যান। এরপর আর কখনোই তিনি জনসমক্ষে কোনো অনুষ্ঠানে অংশ নেননি। তবে শেষ জনসমক্ষে এসেছিলেন ১৯৮৯ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন প্রেসিডেন্ট ভরত মহারাজের মৃত্যুর পর।

স্বামী দিবানাথ ও কন্যা মুনমুনের সঙ্গে, ১৯৫৫
স্বামী দিবানাথ ও কন্যা মুনমুনের সঙ্গে, ১৯৫৫

 সুচিত্রা অভিনীত শেষ হিন্দি ছবি গুলজার পরিচালিত আঁধি (১৯৭৪)। ১৯৭৮ সালে মঙ্গল চক্রবর্তী পরিচালিত প্রণয় পাশা সুচিত্রা অভিনীত শেষ বাংলা ছবি।
 সুচিত্রা সেন একমাত্র শিল্পী, যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কলকাতা থেকে নয়াদিল্লিতে যেতে হবে বলে এই পুরস্কার নিতে সম্মত হননি।
 প্রথম ভারতীয় নারী অভিনেত্রী হিসেবে ১৯৬৩ সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান।
 ১৯৭২ সালে পান পদ্মশ্রী পুরস্কার।

সুচিত্রা সেন
সুচিত্রা সেন

 সত্যজিৎ রায় সুচিত্রা সেনকে নিয়ে দেবী চৌধুরানী ছবিটি নির্মাণ করতে চেয়েছিলেন। সত্যজিৎ চেয়েছিলেন, এই ছবিতে কাজ করার সময় অন্য কোনো ছবির শিডিউল যেন না রাখেন সুচিত্রা। কিন্তু সুচিত্রা জানিয়ে দেন, পেশাদার শিল্পী হিসেবে তিনি তা করতে পারেন না। তাতে অন্য প্রযোজক-পরিচালকেরা মুশকিলে পড়ে যাবেন। এরপর সত্যজিৎ রায় আর দেবী চৌধুরানী ছবিটি নির্মাণ করেননি। তবে দীনেন গুপ্তের পরিচালনায় ১৯৭৪ সালে রঞ্জিত মল্লিকের বিপরীতে সুচিত্রা দেবী চৌধুরানী ছবিটি করেছিলেন।
 বলিউডে দেবদাস ছবিতে দিলীপকুমারের বিপরীতে সুচিত্রাই ছিলেন প্রথম পার্বতী। ছবিটি ১৯৫৫ সালে মুক্তি পায়। ১৯৭৪ সালে সঞ্জীবকুমারের সঙ্গে আঁধি ছবিতে অনবদ্য অভিনয় করেন। এ ছাড়া ১৯৬৭ সালে হিন্দি মমতা ছবিটির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কারে মনোনয়ন পান। মোট সাতটি হিন্দি ছবিতে অভিনয় করেন সুচিত্রা সেন।
 ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গ বিভূষণ’ পান ২০১২ সালে।
 স্বামী দিবানাথ সেন মারা যান ২৮ নভেম্বর ১৯৬৯। কন্যা মুনমুন সেন ও নাতনি রাইমা সেন ও রিয়া সেনকে নিয়েই ছিল সুচিত্রার সংসার।