জীবন এত ছোট ক্যানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখী টেলিভিশনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে দেখানো হবে লোকশিল্পীদের জীবন ও গান নিয়ে অনুষ্ঠান জীবন এত ছোট ক্যানে। আজ গান করবেন নেত্রকোনার শিল্পী গোলাম মৌলা। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন সাজেদ ফাতেমী।এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্পীদের জীবনের গল্প ও তাঁদের গান প্রচার করা হয়। পরদিন শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ও রোববার বিকেল সাড়ে তিনটায় পুনঃপ্রচার করা হবে অনুষ্ঠানটি। এখানে থাকছে জারি, সারি, ভাটিয়ালি, মুর্শিদী, মারফতি, কীর্তন, পালাগান, ঘাটু গান, ভাওয়াইয়া প্রভৃতি।