প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনানন্দ দাশ ‘প্রকৃতির কবি না প্রেমেরই কবি’ এই নিয়ে বিতর্কের ঝড় ওঠে জীবনানন্দ উৎসবের দ্বিতীয় দিনে। জীবনানন্দ দাশের পৈতৃক বাড়িতে জীবনানন্দ অঙ্গন মুখর হয়ে ওঠে আড্ডা আর বিতর্কে। এর সঙ্গে ছিল জীবনানন্দ দাশের কবিতাভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
নির্জনতার কবি জীবনানন্দ দাশের ১১৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত তিন দিনের উৎসবের দ্বিতীয় দিন বরিশাল অঞ্চলের কবি-সাহিত্যিকদের পদচারণায় মুখরিত থাকে জীবনানন্দ দাস স্মৃতি মিলনায়তন এবং অশ্বিনী কুমার হল। আজ উৎসবের শেষ দিন।