জীবনানন্দ দাশ স্মরণে সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ

বাংলাদেশ জাতীয় জাদুঘর শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কবি জীবনানন্দ দাশের স্মৃতির উদ্দেশে স্মরণ সন্ধ্যার আয়োজন করেছে। এ অনুষ্ঠানে দেশের খ্যাতিমান আবৃত্তিকারেরা কবিতা পাঠে অংশ নেবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং কবি নির্মলেন্দু গুণ থাকবেন বলে জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ। জীবনানন্দ দাশের ওপর একটি প্রবন্ধ পড়বেন হাসান আজিজুল হক।