জীবনের জন্য গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র নৌবাহিনীর কর্মকর্তা ইয়াদুল ইসলাম। তিনি ছয় মাস ধরে ক্যানসারে ভুগছেন। তাঁর চিকিৎসার্থে তহবিল গঠনের জন্য গাইলেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাঁর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারার অন্য দুই শিল্পী পীযুষ বড়ুয়া ও আজিজুর রহমান। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘সেভ ইঞ্জিনিয়ার ইয়াদুল ফাইট ক্যানসার’ নামের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অব বাংলাদেশ, বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বুয়েট ৮৭ ফাউন্ডেশন এবং অ্যাসোসিয়েশন অব পাবনা এক্স-ক্যাডেটস যৌথভাবে এর আয়োজন করে।শিল্পীরা ‘দিনের শেষে ঘুমের দেশে’, ‘পাগলা হাওয়ার বাদল দিনে’, ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘ওরে ঝড় নেমে আয়’—এসব গান গেয়ে শোনান।অনুষ্ঠানে লিখিত এক বার্তায় ইয়াদুলের বন্ধু ও সহকর্মীরা জানান, ইয়াদুল এখন সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে তিন মাস ধরে চিকিৎসারত। তিনি বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে অনেক কাজ করেছেন। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে যে আলোচনা হবে, সেখানে বাংলাদেশের হয়ে যাঁরা আলোচনা করবেন তাঁদের মধ্যে ইয়াদুলের থাকার কথা রয়েছে। মেধাবী এ মানুষটির বেঁচে থাকা দরকার শুধু তাঁর পরিবারের জন্য নয়, দেশের জন্য, জাতির জন্য। ইয়াদুলের চিকিৎসার জন্য প্রায় ২৭ লাখ টাকা প্রয়োজন। কেউ সাহায্য করতে চাইলে নিচের ঠিকানায় টাকা পাঠাতে পারেন। শাহিনা ইসলাম, অ্যাকাউন্ট নম্বর ০০০২-০৩১৩০০০১৯৪, ট্রাস্ট ব্যাংক, প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঢাকা সেনানিবাস। প্রবাসীদের জন্য: মো. হাসান ইফতেখার, ডিবিএস সেভিং প্লাস অ্যাকাউন্ট নম্বর: ০৫৪-৫-০২৭১০৮, ডিবিএস ব্যাংক, ব্রাঞ্চ কোড: ০৫৪, ব্যাংক কোড: ৭১৭১, সিঙ্গাপুর।