জীবনের জন্য গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র সোহেল রানা অনেক দিন থেকেই কিডনি রোগে আক্রান্ত। তাঁর দুটি কিডনিই ক্ষতিগ্রস্ত। এই মেধাবী ছাত্রের চিকিৎসার তহবিল সংগ্রহের জন্য গতকাল শুক্রবার তাঁর বন্ধু ও সহপাঠীরা কনসার্টের আয়োজন করেন। ধানমন্ডির সুলতানা কামাল ক্রীড়া কমপ্লেক্সে এই কনসার্টে এলআরবি, দলছুট ও শূন্য ব্যান্ডের শিল্পীরা ছাড়াও সংগীত পরিবেশন করেন তপু, এলিটা, মেহরীন। দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়া মেধাবী ছাত্র সোহেল রানা মিরপুরের কিডনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মিজানুর রহমান ও কাজলকৃষ্ণ ব্যানার্জি, হিসাব নম্বর ৩৪১১৫২৭৫, জনতা ব্যাংক লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।