জীবনের জন্য শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট মার্টিন, মেঘনা নদী এবং বান্দরবান ঘুরে ঘুরে জীবনঘনিষ্ঠ সব ছবি এঁকেছেন খ্যাতিমান শিল্পীরা। সেসব ছবি নিয়ে আজ শুরু হচ্ছে পাঁচ দিনের চিত্র প্রদর্শনী ‘জীবনের জন্য শিল্প’। ল্যাবএইড ফাউন্ডেশনের আয়োজনে আজ বিকেল পৌনে পাঁচটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিশেষ অতিথি বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সম্মানিত অতিথি শিল্পী সমরজিৎ রায়চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।