জীবনের ডাক শোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের স্বপ্নের পেছনে ছুটলে একসময় সেটি পূরণ হয়। আমেরিকায় বড় চাকরি ও নিশ্চিত জীবন, দেশে মাল্টিন্যাশনাল কোম্পানির প্রধান নির্বাহীর লোভনীয় চাকরি ছেড়ে নাভিদ মাহবুব এখন মানুষকে আনন্দ দেওয়ার কাজকে বেছে নিয়েছেন জীবনের ব্রত হিসেবে। আর তাতেই তিনি ভালো লাগা-ভালো পারার সঙ্গে জীবিকারও আয়োজন করতে পারছেন। শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘অ্যান ইভিনিং উইথ নাভিদ মাহবুব—ইঞ্জিনিয়ার টার্ন সিইও টার্ন কমেডিয়ান (বাই চয়েস)’ শীর্ষক এক অনুষ্ঠানে নিজের জীবনের গল্প শুনিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে রাখেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এই অনুষ্ঠানের আয়োজন করে।