জীবনের তিন ছায়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ দিক থেকে দেখলে আমেরিকান গায়িকা ম্যাডোনার প্রথম যৌবনের লাস্যময়ী মুখটি ভেসে ওঠে। মাঝে দাঁড়ালে অনেকটাই বিমূর্ত হয় সে মুখ। ডান দিকে সরে এলে মেলে ম্যাডোনার এখনকার ছবি। তাতে আস্তে আস্তে আসছে বলিরেখা।
একই ছবিতে জীবনের তিন ছায়া। এমনই বিচিত্র সব ছবি, ভাস্কর্য ও মিনিয়েচার দিয়ে রাশেদ আলম সাজিয়েছেন ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারি। শিল্পীর প্রথম শিল্প প্রদর্শনী ‘থ্রি শ্যাডোস অব আর্ট’ শেষ হবে আগামীকাল।