জীর্ণর 'অচেনা ছায়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীর্ণ ব্যান্ডের সদস্যরা
জীর্ণ ব্যান্ডের সদস্যরা

জীর্ণ ব্যান্ডের শুরুটা হয়েছিল ২০০৯ সালে। কিন্তু এই ব্যান্ডের সদস্যরা এর আগে জড়িত ছিলেন ওয়ারফেজ, স্বাধীনতা, ফেইথ, ফেইরি টেল ও অন্যান্য ব্যান্ডের সঙ্গে। জীর্ণর প্রথম অ্যালবাম অচেনা ছায়া। সম্প্রতি রাজধানীর এক রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খোলা হয়। জীর্ণ ব্যান্ডের ব্যবস্থাপক ও শিল্পী ফজলে রাব্বি জানান, অচেনা ছায়া অ্যালবামটি অডিও সিডি আকারে পাওয়া যাচ্ছে। পাশাপাশি অ্যালবামের গানগুলো জীর্ণর ওয়েবসাইট (www.xirno.com) থেকেও ডাউনলোড করা যাবে।
জীর্ণর সদস্যরা হলেন মোহাম্মদ মইদুল এরফান (কণ্ঠ, লিড গিটার, কি-বোর্ড), জাহিদুর রহমান (কণ্ঠ, লিড গিটার, ম্যান্ডোলিন), ফজলে রাব্বি (বেজ গিটার ও ব্যবস্থাপক) ও মনিরুল ইসলাম (ড্রামস)।
ফজলে রাব্বি বলেন, ‘বর্তমান সময়ের সামাজিক ও নৈতিক অবস্থার প্রতিফলন ঘটানো হয়েছে ব্যান্ডের নামে। অ্যালবামের গানগুলোতে রয়েছে বাস্তবতার অনুধাবন, দ্বিধা-দ্বন্দ্ব, ভালোবাসা আর স্বপ্ন পূরণের প্রেরণা। (www.xirno.com) ছাড়াও ফেসবুকে (www.facebook.com/xirnoband) পেজ থেকেও জীর্ণর কর্মকাণ্ড ও তথ্য জানা যাবে।’