জুটি বেঁধে তারকারা আসছেন ‘কেবিসি’তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুটি বেঁধে তারকারা আসতে শুরু করেছেন অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে (কেবিসি)। গেম শোটির পঞ্চম কিস্তিতে আরকশান ছবির মুখ্য পাত্রপাত্রী সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে। তারপর এসেছেন মওসুম ছবির শহীদ ও সোনম কাপুর। সর্বশেষ এলেন ইমরান খান ও ক্যাটরিনা কাইফ। আগামী ৯ সেপ্টেম্বর এই জুটি অভিনীত মেরে ব্রাদার কি দুলহান ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবি মুক্তির প্রাক্কালে ‘কেবিসি’র এমন আমন্ত্রণ ইমরান-ক্যাটরিনার জন্য শাপেবর হলো। কারণ, প্রচার-প্রচারণার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারে! তারকারা শোতে অংশ নিয়ে যে অর্থ জেতেন, এর পুরোটাই বিভিন্ন দাতব্য সংস্থাকে দিয়ে দেওয়া হয়। আইএএনএস।