জুটি যখন শাহরুখ ও ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশ চোপড়াকে বাহবা দিতেই হয়। অন্তত শাহরুখ ও ক্যাটরিনার ভক্তরা তো দেবেনই। কী করলেন এই অশীতিপর নির্মাতা ভদ্রলোক? হ্যাঁ, বলিউডের বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফ। ছবির নাম এখনো চূড়ান্ত করতে পারেননি চোপড়া। সেই যে ২০০৪ সালে তিনি তৈরি করেছিলেন বীর-জারা ছবিটি। এর পর দীর্ঘ বিরতি ভেঙে রব নে বানা দে জোড়ি।চোপড়া বললেন এই ফিরে আসার কথা, ‘আমার ভেতর থেকে কে যেন প্রশ্ন করে—তুমি কি চাও আবার ছবি বানাতে? চারপাশে এখন নতুনদের জয়ধ্বনি, তোমার বয়স এখন ৮০। তবে আমি আত্মবিশ্বাসী।’ চোপড়ার এই ছবি ২০১২ সালের দিওয়ালিতে মুক্তি পাবে বলে জানা গেছে। ওয়েবসাইট।