জুটি হচ্ছেন ফেরদৌস-রিচি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা ফেরদৌসের সঙ্গে চলচ্চিত্রে জুটি হতে যাচ্ছেন ছোটপর্দার অভিনয়শিল্পী রিচি সোলায়মান! সবকিছু ঠিকঠাক থাকলে তাঁদের প্রথম ছবি হবে ‘কাঁটাতার’। ছবিটি পরিচালনা করবেন শাহনেওয়াজ কাকলী।এ প্রসঙ্গে কাকলী বলেন, এটি পুরোপুরি রোমান্টিক গল্পের একটি ছবি। তবে সীমান্তবর্তী এলাকার নানা সমস্যা ও ঘটনাও এ ছবিতে থাকবে।ছবি নিয়ে ফেরদৌস বলেন, ‘শাহনেওয়াজ কাকলীর “কাঁটাতার” নামের নতুন ছবিতে কাজ করার ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে। শুনেছি ছবিতে আমার সহশিল্পী রিচি। এবারই প্রথম আমরা একসঙ্গে কাজ করব।’পরিচালক শাহনেওয়াজ কাকলী বলেন, ‘এই ছবিটির আগে “নীরব প্রেম” নামের আরেকটি ছবির কাজ করার কথা ছিল। কিন্তু আপাতত তা হচ্ছে না। তবে “কাঁটাতার” ছবির শুটিং শেষ হওয়ার পরই “নীরব প্রেম” ছবির শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’শুটিং শুরুর ব্যাপারে কাকলী বলেন, ৮ এপ্রিল ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে শুটিংয়ের দিন ঠিক করা হবে।জানা গেছে, ‘কাঁটাতার’ ছবির সংগীত পরিচালনা করবেন ইমন সাহা। খুব শিগগির গানের রেকর্ডিংয়ের মাধ্যমে ছবির মহরত হবে।