জুটি হলেন সুবর্ণা মুস্তাফা-জয়ন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘নিশীথে’ অবলম্বনে নির্মিতব্য একটি নাটকে দীর্ঘদিন পর জুটি হচ্ছেন সুবর্ণা মুস্তাফা ও জয়ন্ত চট্টোপাধ্যায়। এ নাটকের মাধ্যমে দীর্ঘ ১০ বছর পর জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন তাঁরা। অঞ্জন আইচের পরিচালনায় নাটকটির নামও রাখা হয়েছে ‘নিশীথে’। ২০০২ সালে নরেশ ভূঁইয়ার পরিচালনায় সর্বশেষ একসঙ্গে কাজ করেছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও সুবর্ণা মুস্তাফা। শিক্ষিত ও বিত্তবান একজন মানুষ এবং তাঁর অসুস্থ স্ত্রীকে নিয়ে ‘নিশীথে’ নাটকের গল্প গড়ে উঠেছে। শিক্ষিত বিত্তবান মানুষটির চরিত্রে অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আর অসুস্থ স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সুবর্ণা মুস্তাফা।এ প্রসঙ্গে জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, ‘রবীন্দ্রসাহিত্যে মনস্তাত্ত্বিক গল্পের সংখ্যা খুব কম। তার মধ্যে “নিশীথে” একটি। এটি আমার খুব প্রিয় একটি গল্প।’ সুবর্ণা মুস্তাফার সঙ্গে অভিনয় প্রসঙ্গে জয়ন্ত চট্টোপাধ্যায় বলেন, ‘নিঃসন্দেহে সুবর্ণা শক্তিশালী একজন অভিনেত্রী। আর এই চরিত্রের জন্য তিনিই উপযুক্ত। আবারও একসঙ্গে কাজ করব ভেবে ভালো লাগছে।’