জুতা নিয়ে পরীক্ষা নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনকার তরুণীদের পায়ে উজ্জ্বল হলুদ বা গোলাপি জুতা দেখা যেতেই পারে, কিন্তু কারিনা কাপুর নিজে এমন ফ্যাশন করতে মোটেও রাজি নন। ফ্যাশনসচেতন হিসেবে যাঁর এত খ্যাতি, তিনি জুতার ব্যাপারে বরাবর সাবধানী। বললেন, ‘আমি পরীক্ষা-নিরীক্ষা করি, তবে বেশি নয়। আমি জানি, এখনকার প্রজন্ম রং পছন্দ করে। তারা হয়তো কালো পোশাকের সঙ্গে গোলাপি বা হলুদ জুতা পরবে।’ জুতার ব্র্যান্ড মেট্রো শুজের জন্য ফটোশুটে এসব কথা বলেন তিনি। কারিনা এখন কাজ করছেন করন জোহরের গোরি তেরে পেয়ার মে ছবির জন্য। এতে তাঁর সহশিল্পী ইমরান খান। ছবিটি পরিচালনা করছেন পুনিত মালহোত্রা। আইএএনএস।