প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে খুলনার শহীদ হাদিস পার্কেও নির্মাণ করা হয়েছে একটি শহীদ মিনার। মিনারের বাইরে সিটি করপোরেশন কর্তৃপক্ষের
একটি সাইনবোর্ডে লেখাও আছে—‘জুতা পায়ে শহীদ মিনারে উঠবেন না।’ কে শোনে নিষেধাজ্ঞা! জুতা পায়ে দিব্যি মিনারের মূল বেদিতে ঘুরে বেড়াতে
দেখা যায় লোকজনকে। কেউ কেউ বসে বাদাম খেয়ে খোসা, চিপসের প্যাকেট, সিগারেটের উচ্ছিষ্ট ফেলে রাখে। জুতা পায়ে কেন—এমন প্রশ্নের জবাবে বেশির ভাগেরই নির্বিকার উত্তর, ‘সবাই উঠে, তাই।’