জুতার ফিতা বাঁধা নিয়ে বিপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সজল জুতার ফিতা বাঁধতে পারেন না! হ্যাঁ, এমনটাই জানা গেল। প্রতিদিন বাসা থেকে বের হওয়ার আগে নাকি তাঁর মাকেই জুতার ফিতা বেঁধে দিতে হয়। সজল বলেন, ‘জুতার ফিতা বাঁধতে গেলে আমার মাথা গুলিয়ে যায়।’এমনকি আজকাল তাঁকে মুখে তুলে খাইয়েও দিতে হয়। রাস্তায় বের হলেও বিপত্তি। পাড়ার বখাটেরা সজলকে পেলেই ‘ইভ টিজিং’ করে।দুঃখ করে সজল বললেন, ‘আমার জীবনে এখন কাকতালীয় পরিবর্তন দরকার।’হ্যাঁ, ঠিক এ সময় সজলের জীবনটা বদলে দিতে এসেছেন মুনমুন। তবে এক সমস্যা মিটে গেলেও প্রেমিকা তিশা আর মুনমুনকে নিয়ে শুরু হয় নতুন জটিলতা।এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক পূর্ণদৈর্ঘ্য বাংলা নাটক। এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। ঈদে বৈশাখী টেলিভিশনে দেখানো হবে এটি। নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বললেন, ‘লায়লা হাসান আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন। মা-ছেলের খুনসুটির দৃশ্যগুলোতে অভিনয় করতে গিয়ে সত্যিই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম।’