জুতার বাক্সে অস্কার মূর্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২৭ আওয়ারস ছবির জন্য অস্কার মনোনয়নের তালিকায় নাম উঠেছে পরিচালক ড্যানি বয়েলের। এবারও যদি অস্কারটা পেয়ে যান, তাহলে মূর্তিখানা যে কোথায় লুকাবেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে ড্যানি বয়েল জানিয়েছেন, ২০০৮ সালে স্লামডগ মিলিয়নিয়ার ছবির জন্য সেরা পরিচালকের অস্কার পেয়েছিলেন। অস্কারের সেই মূর্তিটা তিনি বাড়ির শোকেসে সাজিয়ে রাখেননি; লুকিয়ে রেখেছেন শোবার ঘরের খাটের নিচে। তাও জুতার একটি বাক্সে। এর আগে অভিনেত্রী ক্যাট উইন্সলেটের অস্কার মূর্তি পাওয়া গিয়েছিল বাথরুমে। তখন কেট উইন্সলেট বলেছিলেন, ‘অবজ্ঞাভরে নয়, বরং কৌতূহলী লোকজনের হাত থেকে বাঁচাতেই মূর্তিটাকে ওখানে রেখেছিলাম।’ ওয়েবসাইট।