জুনে ছয়টি ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় জুন মাসে ছয়টি নতুন ধারাবাহিক নাটকের প্রচার শুরু হচ্ছে। ধারাবাহিকগুলোর মধ্যে খুব উল্লেখযোগ্য হলো হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে লীলাবতী। এটির নাট্যরূপ দিয়েছেন এবং পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। আর দ্বিতীয়টি গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস অবলম্বনে আফসানা মিমির নাটক পৌষ ফাগুনের পালা। এ ছাড়া অন্য নাটকগুলো হলো মুরাদ পারভেজ ও রিপন নবীর পরিচালনায় অচেনা মানুষ, ইদ্রিস হায়দারের রচনা ও পরিচালনায় আমাদের সংসার, সৈয়দ আওলাদের রচনা ও পরিচালনায় নন্দিনী, নীহাররঞ্জন গুপ্তর উপন্যাস অবলম্বনে প্রসূন বিশ্বাসের পরিচালনায় মাধবী ভিলা। এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, এরপর আরও কয়েকটি নতুন ধারাবাহিক প্রচারের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।