জুনে বিয়ের পিঁড়িতে মিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৪ জুন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী ফারহানা মিলি। বর রাশিদুল ইসলাম, একটি মোবাইল ফোন প্রতিষ্ঠানের সার্ভিসেস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। বিয়ে উপলক্ষে গত শুক্রবার রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে ফারহানা মিলি ও রাশিদুল ইসলামের বাগদান সম্পন্ন হয়। উভয় পক্ষের আত্মীয়স্বজনের উপস্থিতিতে একেবারে ঘরোয়া পরিবেশে মিলির বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।বিয়ে প্রসঙ্গে মিলি বলেন, ‘মা-বাবার পছন্দের পাত্রকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় সবাই খুশি। আমারও খুবই ভালো লাগছে। তাড়াহুড়োর কারণে বাগদান অনুষ্ঠানের কথা জানাতে পারিনি। সবাই আমার জন্য দোয়া করবেন।’রাশিদুল ইসলাম ২০০৫ সালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। চার ভাইয়ের মধ্যে রাশিদুল ইসলাম দ্বিতীয়।