জুরি হলেন সাবেক প্রতিযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের ললিতপুর বিমানবন্দরে স্বামী প্রাণ রায়ের সঙ্গে শাহনেওয়াজ কাকলী
নেপালের ললিতপুর বিমানবন্দরে স্বামী প্রাণ রায়ের সঙ্গে শাহনেওয়াজ কাকলী

গতবার ছিলেন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগী। এ বছর একই উৎসবে নির্মাতা শাহনেওয়াজ কাকলী যোগ দিচ্ছেন জুরি হিসেবে। চতুর্থ নেপাল হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিয়েছেন তিনি। আজ শুক্রবার থেকে সেখানে শুরু হচ্ছে তিন দিনের চলচ্চিত্র উৎসব।

বিশ্বের বিভিন্ন স্থান থেকে এ উৎসবে যোগ দেবেন নির্মাতারা। উৎসবের প্রথম দিন দেখানো হবে অস্কার বিজয়ী ছবি ‘আ গার্ল ইন দ্য রিভার’। উৎসবের দ্বিতীয় দিন দেখানো হবে বাংলাদেশের ছবি ‘গাড়িওয়ালা’।

কাকলী জানান, ললিতপুরের স্টাফ কলেজে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। উৎসবে এবার জুরি হিসেবে যোগ দিচ্ছেন তিনি। এ বছর উৎসবে বিচারক হিসেবে আরও থাকবেন নেপাল, ইসরায়েল ও অস্ট্রেলিয়ার তিন চলচ্চিত্র নির্মাতা।

২০১২ সালে এ উৎসবে তিনটি পুরস্কারের দুটি জিতেছিল বাংলাদেশের ছবি। একটি হ‌ুমায়ূন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ ও শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’।