জুরিখ চলচ্চিত্র উত্সবে আজীবন সম্মাননা পাচ্ছেন ট্রাভোল্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে জুরিখ চলচ্চিত্র উত্সব থেকে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘পাল্প ফিকশন’খ্যাত মার্কিন অভিনেতা জন ট্রাভোল্টা। পাঁচ দশক ধরে অভিনয়ের জগতে সফল পদচারণের স্বীকৃতি হিসেবে তাঁকে গোল্ডেন আই পুরস্কারে ভূষিত করা হবে। সুইজারল্যান্ডে ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে জুরিখ চলচ্চিত্র উত্সব। এই আসরে ট্রাভোল্টাকে সম্মাননা জানানোর পাশাপাশি তাঁর অভিনীত নতুন ছবি ‘স্যাভেজেস’ প্রদর্শিত হবে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে দ্য ডেইলি এক্সপ্রেস।এ প্রসঙ্গে উত্সব পরিচালক কার্ল স্পোরি বলেন, ‘জুরিখে জন ট্রাভোল্টাকে স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমরা উচ্ছ্বসিত। তাঁর অসাধারণ অভিনয়জীবনকে সম্মান জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা।’