জুরির আসনে ফ্রিদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাই চলচ্চিত্র উৎসবে জুরির দায়িত্ব পালন করবেন ভারতীয় অভিনয়শিল্পী ফ্রিদা পিন্টো। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর বিচার করবেন তিনি। এ ছাড়া একটি দাতব্যকাজেও অংশ নেবেন। অভিনয়শিল্পী কলিন ফার্থ এবং তাঁর ফ্যাশন উদ্যোক্তা স্ত্রী লিভিয়ার আয়োজনে ‘ওয়ান নাইট টু চেঞ্জ লাইভস’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আগামী ৯ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে দুবাই চলচ্চিত্র উৎসব। ভারতের পাঁচটি ছবি থাকছে এ উৎসবে। এগুলো হলো: রাজন খোসার গাট্টু, মুসা সাঈদের ভ্যালি অব সেইন্টস, অসিম আলুওয়ালিয়ার মিস লাভলি, আনন্দ গান্ধীর শিপ অব থেসিউস এবং হানসাল মেহতার শহিদ। বলিউড হাঙ্গামা।