জুলাইতে নিয়মিত সম্প্রচার শুরু করছে মাছরাঙা টেলিভিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলাই মাসের মাঝামাঝি আনুষ্ঠানিকভাবে নিয়মিত সম্প্রচার শুরু করবে মাছরাঙা টেলিভিশন। এরই মধ্যে বনানীর ২ নিউ এয়ারপোর্ট রোড ঠিকানার মাছরাঙা টেলিভিশন ভবনে পূর্ণাঙ্গ সম্প্রচারের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্প্রচারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক ‘এইচডি’ প্রযুক্তি। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, টিভি চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচারে ২৫ জুন যুক্ত হচ্ছে নতুন মাত্রা। ওই দিন থেকে চ্যানেলটির সংবাদ ও অনুষ্ঠান সম্পর্কে দর্শকদের ধারণা দেওয়া হবে। আরও জানা গেছে, চ্যানেলটি সংবাদ এবং অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে নতুনত্ব আনার চেষ্টা করছে, যা থেকে দর্শকেরা অন্য রকম স্বাদ পান।