জুলিয়ানের জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ডম্যান-এর বড় অপ্রাপ্তি ছিল সেরা অভিনেতা বিভাগে। থিওরি অব এভরিথিং ছবিতে বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয় করে এডি রেডমেইন নিয়ে গেছেন সেরা অভিনেতার অস্কার। চমক ছিল সেরা অভিনেত্রী বিভাগেও। গত বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে চমকে দিয়েছিলেন জুলিয়ান মুর। এবার অস্কারেও তাই। মারিয়ন কোতিয়াহ (টু ডেজ,ওয়ান নাইট), রোজমন্ড পাইকদের (গন গার্ল) মতো প্রবল প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে সেরা অভিনেত্রীর অস্কার গেছে জুলিয়ান মুরের ঘরেই। স্টিল এলিস ছবিতে আলঝেইমারে আক্রান্ত এক ভাষাতত্ত্বের অধ্যাপকের ভূমিকায় অভিনয় তাঁকে এনে দিয়েছে এই পুরস্কার।