জুলিয়া রবার্টসের নতুন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাও-দাও, প্রার্থনা করো আর ভালোবাসো। অভিনেত্রী জুলিয়া রবার্টসের দেখাদেখি ভক্তরাও এখন এমন মন্ত্রে উদ্দীপ্ত হতে পারেন। রাতের খাবারটা সেরে আসতে পারেন ইতালি থেকে। ভারতে গিয়ে ধ্যান, আর ইন্দোনেশিয়ার বালি দ্বীপের প্রেমে মজতে পারেন। সম্প্রতি ইট, প্রে, লাভ ছবির কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। ছবির মূল উপজীব্য হচ্ছে এই তিন স্থান ও তিন বস্তু। সংস্কৃতিগত ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই তিনের কোনো বিকল্প নেই। আর ভ্রমণ! ওই তিন দেশে ভ্রমণের জন্য প্রচারণা হিসেবে ছবিটিকে ব্যবহার করছে বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান। ওয়েবসাইট।