জুলিয়ার বিজ্ঞাপন নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুবন ভোলানো হাসির জন্য বিখ্যাত অভিনেত্রী জুলিয়া রবার্টস। তবে মিষ্টি সেই হাসি ব্রিটিশ এমপির মন গলাতে পারেনি। কর্তৃপক্ষ প্রিটি উইমেনখ্যাত এই অভিনেত্রীর প্রসাধনসামগ্রীর একটি বিজ্ঞাপন নিষিদ্ধ করে দিয়েছে। লিবারেল ডেমোক্র্যাট দলের সাংসদ জো সুইনসনের অভিযোগ, ল্যানকম প্রসাধনসামগ্রী ব্যবহারে ত্বক নিখুঁত হয়ে উঠবে—এমনটি দাবি করা হয়েছে। আদতে তা সম্ভব নয়। বরং এটি সৌন্দর্য সম্পর্কে মানুষের মনে ভ্রান্ত ধারণা তৈরি করে। এর পরপরই বিজ্ঞাপনটি টিভির পর্দা থেকে সরিয়ে দেওয়া হয়। ওয়েবসাইট।