জুলিয়েটের সমালোচনায় দেপার্দিউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুলিয়েট বিনোশ (৪৬) খ্যাতিমান ফরাসি অভিনেত্রী। অস্কার পেয়েছেন। সার্টিফায়েড কপি ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ গত কান চলচ্চিত্র উৎসবে পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সম্প্রতি ফরাসি অভিনেতা জেরার দেপার্দিউ জুলিয়েটের সমলোচনায় মুখর হয়ে উঠলেন। তিনি বলেছেন, ‘জুলিয়েট অভিনয়ের কিছুই জানে না। এত দিন ধরে ও কীভাবে এই জগতে টিকে আছে!’ জবাবে জুলিয়েট বিনোশ বলেছেন, ‘ভদ্রলোক কেন যে আমার পিছে লাগলেন, বুঝতে পারছি না।’ তিনি জানান, ওই অভিনেতার সঙ্গে একবার তিনি রাতের খাবার সেরেছিলেন। তখন দেপার্দিউ তাঁর প্রশংসা করে বলেছিলেন, ‘ওহ্! আপনি সব সময় সুন্দর সুন্দর ছবি করেন।’ আর এখন কিনা! ওয়েবসাইট।