জুহির আড্ডবাজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করন জহর, সাজিদ খান, ফারাহ খান, অনুপম খের, মাধুরী দীক্ষিত ও প্রীতি জিনতার পথ অনুসরণ করছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। জুহিকে এবার টেলিভিশনের একটি অনুষ্ঠানে দেখা যাবে। শিশুদের নিয়ে খোশগল্পে মেতে উঠতে দেখা যাবে আমোদপ্রিয় এই অভিনেত্রীকে। ইতিপূর্বে তিনি নাচের অনুষ্ঠান ঝলক দিখলা যার তৃতীয় কিস্তিতে বিচারক হিসেবে ছিলেন। এবার বদমাশ কোম্পানি-এক শররত হোনে কো হ্যায় নামে একটি অনুষ্ঠান করতে যাচ্ছেন। কালারস টিভির ওই অনুষ্ঠানে শিশুদের সঙ্গে জুহি আড্ডাবাজিতে মেতে উঠবেন। অনুষ্ঠানটির বেশ কয়েকটি ভাগ থাকবে। এর একটি এরকম, নির্দিষ্ট একটি অবস্থায় শিশুদের রাখা হবে এবং তাদের আবেগ, অনুভূতি ও প্রতিক্রিয়া পরখ করা হবে। আগামী সেপ্টেম্বর থেকে অনুষ্ঠানটি সমপ্রচারের কথা রয়েছে। বিএইচএনএন।