জুহির ফেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুপালি পর্দার জগৎ ছেড়ে বহুদিন দূরে ছিলেন অভিনেত্রী জুহি চাওলা। কিন্তু চাইলেই কি আর দূরে থাকা যায়! মোহে হোক, আর ভালোবাসার টানেই হোক, আলো ঝলমলে এই জগতে ফিরে আসতেই হয়। জুহি চাওলাও এসেছেন। তবে ভক্তরা এই বলিউড অভিনেত্রীর মুখ পর্দায় দেখতে পাবেন না, শুধু কণ্ঠ শুনতে পাবেন। হ্যাঁ, একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী এবার একটি ত্রিমাত্রিক ছবিতে কণ্ঠ দিয়েছেন। ছবির নাম রামায়ণ-দ্য এপিক্। ছবিতে সীতা চরিত্রে কণ্ঠ দিয়েছেন জুহি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘সিনে জগৎকে ছাড়িনি এখনো। শিগগিরই ভক্তরা আমাকে আইএম নামের একটি ছবিতে দেখতে পাবে।’ ওয়েবসাইট।