জুহির বোধোদয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খ্যাতির শীর্ষে থাকলে অনেক সময় বাছবিচার করা সম্ভব হয় না। মনে হয় আমিই সেরা। আমাকে ছাড়া সব অচল। কিন্তু বাস্তবে তা নয়।’ বলিউড তারকা জুহি চাওলা নিজেকে মূল্যায়ন করে এভাবেই বললেন।
জুহি চাওলা বলেন, ‘আমরা যখন খ্যাতির শীর্ষে থাকি, তখন ঝুঁকি নিতে পারি না। মনে হয় আমি অপরিহার্য। আমাকে ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে না। তাই অল্প বয়স আর সাফল্যে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমি তখন এমন দুটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি, যা মুক্তির পর বাজার মাত করেছিল।’
জুহি আরও বলেছেন, রাজা হিন্দুস্তানি, দিল তো পাগল হ্যায় আর জুদাইর মতো ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। এখন সব অতীত হয়ে গেছে। আমি ভুল থেকে অনেক শিক্ষা নিয়েছি। তাই এখন অনেক ভেবেচিন্তে ছবির চরিত্র চূড়ান্ত করি।’