জুয়েল মোর্শেদের 'কী উপায়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতশিল্পী ও সংগীত পরিচালক জুয়েল মোর্শেদের দ্বিতীয় একক অ্যালবাম কি উপায় বেরিয়েছে গত রোববার। ওই দিন সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটিতে অ্যালবামটির মোড়ক খোলা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী এবং টিভির কয়েকজন অভিনয়শিল্পী। অ্যালবামটি প্রকাশ করেছে সিডি চয়েস।
অ্যালবামে জুয়েল মোর্শেদের সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন ভারতের কলকাতার সোমলতা, সোমচন্দা এবং বাংলাদেশের কনা ও পড়শী।
জুয়েল বলেন, ‘এ বছরের গোড়ার দিকে অ্যালবামটি প্রকাশ করতে চেয়েছিলাম। কিন্তু ভালো কিছু গান শ্রোতাদের উপহার দিতে চেয়েছিলাম। তাই অ্যালবামটি প্রকাশ করতে একটু দেরি হলো।’