জুয়েলের মিউজিক ক্যাফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার রেস্তোরাঁ ব্যবসায় নাম লেখালেন সংগীতশিল্পী জুয়েল। বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল-৮-এ এই রেস্তোরাঁর নাম ‘মিউজিক ক্যাফে’। গতকাল রোববার দুপুরে কেক কাটার মধ্য দিয়ে রেস্তোরাঁর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সংগীত, অভিনয়সহ বিভিন্ন জগতের তারকারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মিউজিক ক্যাফেতে গান পরিবেশন করে দলছুট ও অর্ণব। আজ সন্ধ্যায় এখানে গান করবেন এলিটা।জুয়েল বললেন, ‘এখানে প্রতিদিনই কোনো না কোনো শিল্পী গান করবেন। নতুন শিল্পীরাও গান করার সুযোগ পাবেন। আমি নিজে সংগীতজগতের মানুষ। খাবারের ব্যবসা তো আছেই। কিন্তু চেষ্টা করেছি সংগীতকে একটা আলাদা মাত্রা দিয়ে উপস্থাপন করতে।’এর আগে একুশে টিভিতে মিউজিক ক্যাফে নামে একটি অনুষ্ঠান করেছেন জুয়েল।